২০০ কোটির বেশি টাকা পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে: অর্থ উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০০ কোটি টাকার বেশি যারা পাচার করেছেন, তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। 

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার করা টাকা বিশাল অঙ্কের। সব টাকা ফেরত আনতে তা চিহ্নিত করা হচ্ছে। এ জন্য কিছু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আবার ওই সব আইনি পদক্ষেপগুলো বিভিন্ন দেশের সঙ্গে জড়িত। আগামী মাসে এসব বিষয়ে আরও ভালো জানতে পারবেন। কিছু সেনসিটিভ কেসের (স্পর্শকাতর ব্যক্তির পাচার করা অর্থ) পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

পাচার করা অর্থ ফেরত আনার পদক্ষেপের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, পাচার করা টাকা বিশাল অঙ্কের। আমরা চেষ্টা করছি। সব টাকা আনতে সময় লাগবে। তাদের আইডেন্টিফাই (শনাক্ত) করতে হবে। পাচারের সঙ্গে জড়িতরা বিভিন্ন দেশে আছেন, এখানে কতগুলো আইনের পদক্ষেপও রয়েছে, আবার সে আইনের পদক্ষেপগুলো বিদেশের সঙ্গেও জড়িত। অনেক বিষয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে। আমরা চেষ্টা যত তাড়াতাড়ি শুরু করতে পারি। এ জন্য আইনের কিছু অ্যাগ্রিমেন্ট করা বিদেশের সঙ্গে, এগুলো করব। নেক্সট মাসে আর একটু বেটার জানতে পারবেন। 

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

কয়েক শ’ কোটি ডলার ফেরত আনার চেষ্টা করছেন, এটা কি সম্ভব? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, এটা সম্ভব। ২০০ কোটি টাকার ওপর যারা পাচার করেছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে হয়তো আমরা আনতে পারবো।