ঢাকায় ককটেল বিস্ফোরণ, আ.লীগের ঝটিকা মিছিল থেকে ৬ জন আটক
রাজধানীর শ্যামলী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়জনকে হাতেনাতে আটক করে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে প্রায় ৭০-৮০ জন হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে স্লোগান দিতে থাকেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী





