বিশেষ ফ্লাইট সমূহের আরোপিত চার্জ মওকুফ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বিদেশি ফ্লাইটসমূহের আগমন ও প্রস্থান তথ্য আড়ম্বরপূর্ণভাবে প্রদর্শনের নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শামীম পারভেজ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিমানবন্দরগুলোর ভাবমূর্তি উন্নয়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ের মধ্যে বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে বিদেশি ফ্লাইটসমূহের আগমন ও প্রস্থানের চার্ট প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, সংশ্লিষ্ট বিমানবন্দর ব্যবস্থাপনা, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় অগ্রগতি
এই নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি অনুলিপি প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নির্দেশনাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন শাখা থেকে প্রকাশ করা হয়।





