কোর কমিটির সভা

সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৪ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। আগামীকাল বুধবার (৬ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী ধাপে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় দায়িত্বে পাঠানো হবে এবং বাকিদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন: সায়েন্সল্যাব ছাড়ার পর ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও

সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাসদস্যদের আংশিক প্রত্যাহারের মূল উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া ও আইনশৃঙ্খলার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে টানা দায়িত্ব পালনের ফলে বিভিন্ন মানসিক ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

তবে সূত্রটি আরও জানায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে, এবং প্রয়োজন অনুসারে তাদের পুনর্বিন্যাস করা হবে।

আরও পড়ুন: ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমান) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর থেকেই সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।