তারেক রহমানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করতে সারাদেশে নির্দেশনা

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:২১ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি'র সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহবান জানানো হলো।