এবারও খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গী সেই ফাতেমা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন মোট ১৪ জন, যার মধ্যে ৬ জন চিকিৎসক। সফরসঙ্গীদের তালিকায় এবারও রয়েছেন তার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রুপা সিকদার।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত
২০১০ সাল থেকেই গৃহপরিচারিকা ফাতেমা বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন। ২০১৮ সালে স্বেচ্ছায় তিনি খালেদা জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন। হাসপাতালে ভর্তি হলে ফাতেমাই নিয়মিত তার সেবা–যত্ন করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আন্দোলনের সময় গুলশান কার্যালয়ের সামনে আটকে দেওয়া হলে পতাকা হাতে নেত্রীর পাশে দাঁড়িয়ে থাকা ফাতেমার ছবিও ব্যাপক প্রচার পায়। তার বাড়ি ভোলায়।
চলতি বছরের ৭ জানুয়ারিতেও চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেবার মতো এবারও সফরে তার নিকটতম ব্যক্তিদের একজন হিসেবে সঙ্গে থাকছেন ফাতেমা বেগম।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
বিএনপি নেতারা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত লন্ডনে নেওয়া হচ্ছে।
যারা লন্ডন সফরে যাচ্ছেন- সৈয়দা শামিলা রহমান (পুত্রবধূ), ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদুর রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী) এবং রুপা শিকদার (গৃহকর্মী)।





