সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দলীয় আলোচনায় নাম শীর্ষে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা-৮ আসনে অল্প ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ (সিনেট)-এ তার অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ফলাফল এবং জুলাই সনদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি পেয়েছে ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। এ হিসাবে উচ্চকক্ষে দলটির কমপক্ষে তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বগুড়ায় ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলীয় একাধিক সূত্র বলছে, সম্ভাব্য সদস্যদের তালিকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম সবচেয়ে এগিয়ে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, অভ্যন্তরীণ আলোচনায় তার নামই গুরুত্ব পাচ্ছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, যদি তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে উচ্চকক্ষের সদস্য পদে না যাওয়ার সিদ্ধান্তও নিতে পারেন।

আরও পড়ুন: গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট। অপরদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল পাঁচ হাজারের কিছু বেশি।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানান, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের ভেতরে আলোচনা চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।