বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৩২ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক পক্ষকে ইতিবাচক পরিবেশ তৈরি করে জাতীয় ঐক্য জোরদারে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব

সংস্থাটি আরও উল্লেখ করে, দেশের সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণভাবে ভোগ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বার্তায় বলা হয়, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে। এ প্রক্রিয়ায় জাতীয় সংহতি ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করা হয়।

আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল