শ্রম মন্ত্রণালয় ও পিএসসি সচিবালয়ে নতুন সচিব নিয়োগ
সরকার সচিব পর্যায়ে রদবদল করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব পদে পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: আলী হোসেন ফকির নতুন আইজিপি নিয়োগে পুলিশে স্বস্তি
পিএসসি সচিবালয়ের বর্তমান সচিব মো: আব্দুর রহমান তরফদার (পরিচিতি নম্বর: ৬৩৬৬)-কে বদলি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া (পরিচিতি নম্বর: ৫৮৯৯)-কে বদলি করে পিএসসি সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, এক বছরের চুক্তিতে নিয়োগ
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ বদলি ও পদায়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।





