স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: তারেক রহমান
স্বৈরাচার সরকারগুলো অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদারে স্বাক্ষর হলো ৩ গুরুত্বপূর্ণ দলিল
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে তারেক রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শ্রমিকদের পরিবারের নারী সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে।
আরও পড়ুন: আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, কিন্তু তারা সময়মতো প্রয়োজনীয় পানি পায় না। এ সমস্যা সমাধানে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।
তারেক রহমানের ভাষায়, কৃষক ও শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে এবং তাতেই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে।





