রামিসা হত্যার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৯:২১ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি। শনিবার (২৩ মে) বিকেলে এ রিপোর্ট হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেন।

এসআই অহিদুজ্জামান জানান, রবিবার (২৪ মে) আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান সুপ্রিম কোর্ট বার সম্পাদক

এ মামলায় গত বুধবার (২০ মে) গ্রেফতার আসামি সোহেল রানা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা জানায়, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে শিশু রামিসা ঘর থেকে বের হলে সোহেল জোরপূর্বক তাকে রুমের ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করে। এতে শিশু রামিসা জ্ঞান হারিয়ে ফেলে। এর মধ্যেই তার মা রামিসার খোঁজে তাদের দরজায় কড়া নাড়তে থাকেন।