হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই: মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ শিশুর।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু।

আরও পড়ুন: নবম পে-স্কেলের অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছে ৬২ হাজার ৫৬০ শিশু।

এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৮৬ শিশু। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছে ৪২৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২১৪ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫১৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এসব তথ্য গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।