চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

শুক্রবার (১০ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

মাহদী আমিন বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকার চেষ্টা করছে।’

আরও পড়ুন: হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ

ক্ষতিগ্রস্তদের প্রশাসনসহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

এসময় মানবিক মূল্যবোধেরভিত্তিতে সবাই একসঙ্গে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদী আমিন।