আনসারের দায়িত্বশীল ভূমিকায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৩৪ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন মোঃ মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী যাত্রী। মঙ্গলবার ভোররাতে ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মূল্যবান ব্যাগটি উদ্ধার করা হয়।

সেখানে কর্তব্যরত আনসার সদস্য এপিসি মোঃ জগলুল পাশা প্রথমে ট্রলিতে ব্যাগটি দেখতে পান। তিনি দ্রুত ক্যানোপি ইনচার্জ পিসি মোঃ আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মোঃ মোজাম্মেল হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর প্রকৃত মালিকের খোঁজে ক্যানোপি-০২ ও আশেপাশের এলাকায় দীর্ঘক্ষণ মাইকিং করে আনসার সদস্যরা।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

পরবর্তীতে নিজ বাসা নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসা মোঃ মাসুদুজ্জামান তালুকদারের উপস্থিতিতে ব্যাগের ভেতরের মালামাল যাচাই করা হয়। ব্যাগে থাকা মানিব্যাগ, এনআইডি কার্ড, ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক জিনিসপত্র মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।

হারানো ব্যাগ ফিরে পেয়ে যাত্রী আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

আরও পড়ুন: গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী