নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
তিনি বলেন, “আমার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
বন্যায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে এই কঠিন সময়ে নেপালের প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সরকার ভুল করলে ধরিয়ে দিন: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, যারা প্রাণ হারিয়েছেন এবং তাঁদের পরিবার ও স্বজনেরা যে অপূরণীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।





