রেজাউল করিম খান চুন্নুর মায়ের ইন্তেকাল

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিভাগীয় সাবেক বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর  মা রিজিয়া বেগম শনিবার সকালের ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার যোহর নামাজের পরে গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ঢাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্বজনরা অংশগ্রহণ করেন।

এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে মাগরিব নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রত্নঘরবা মরহুমা রিজিয়া বেগম চৌদ্দ সন্তানের জননী। দশ ছেলে ও চার কন্যা সকলেই শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত।  মরহুমার স্বামী আব্দুর রহমান খান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ডিআইজি নাজমুল করিম খান এর মা মরহুমা রিজিয়া বেগম।।আর অন্য ছেলে মেয়েরাও দেশে-বিদেশে প্রতিষ্ঠিত।

আরও পড়ুন: সেভয়ের ডিস্‌কোনে নতুন ভ্যারিয়েন্ট, কুকিজ-ব্রাউনি ও ক্যারামেলের রিচ স্বাদ