গুলশানে রেস্তোরাঁয় বৈঠক, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: পেটাও না কেন, মারো না কেন ওদের
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বৈঠকের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





