মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ
তবে এ বিষয়ে আপিল করার সুযোগ রয়েছে মান্নার।
এছাড়া এই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। জিন্নাহ তার হলফনামার সঙ্গে সম্পদের বিবরণী সংক্রান্ত নির্ধারিত ফরম দাখিল করেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা
মনোনয়নপত্র বাতিলের ফলে বগুড়া-২ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরিবর্তন এসেছে। বাকি প্রার্থীদের বিষয়ে জেলা নির্বাচন কার্যালয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে।





