১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, “১৫ ফেব্রুয়ারির মধ্যেই সরকার গঠন হবে। বিএনপি সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সংসদে যাবে।” তিনি দাবি করেন, এবারের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন।

আরও পড়ুন: নির্বাচনে মেঘনা আলম ৬০৮, আম জনতার তারেক ১,০৪৪ ভোট-জামানত বাজেয়াপ্ত

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিগত সময়ে ফ্যাসিস্ট শক্তির দমন–পীড়নের কারণেই দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালানো হয়েছিল। সেই বাস্তবতায় জামায়াতে ইসলামীর ভালো ফল পাওয়া অস্বাভাবিক নয়।”

তিনি আরও জানান, “জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে স্বাক্ষর করেছে, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফা কর্মসূচিও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

আরও পড়ুন: চরমোনাই পীর বরিশালের দুই আসনেই হারলেন

শেষে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংসদ গঠনে কাজ করবে।