গণভোটের রায় বাস্তবায়নে সমাবেশ কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়েক মাসব্যাপী সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় মহাসমাবেশ এবং বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

আরও পড়ুন: শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

এর আগে সকাল ১১টায় একই স্থানে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে চলমান আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করা হয়।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের মধ্য দিয়ে বিভাগীয় কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলাগুলোকে সম্পৃক্ত করা হবে।

আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহার কারণে মে মাসে একটি মাত্র সমাবেশ রাখা হয়েছে। ঈদের পর জুন থেকে পূর্ণমাত্রায় আন্দোলন ও সমাবেশ কার্যক্রম চালানো হবে।

এছাড়া জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন, রাজধানীসহ সারা দেশে পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষে আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি বড় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।