সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। বুধবার দুপুরে সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত এ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

শপথ শেষে নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। তবে নির্ধারিত সময় অতিক্রম করে জমা দেওয়ায় প্রথমে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কর্তৃপক্ষকে তার মনোনয়ন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশনার পর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনের জন্য মনোনয়ন জমার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় পেরিয়ে কিছুটা দেরিতে জমা পড়া মনোনয়ন নিয়েই সৃষ্টি হয় জটিলতা, যা শেষে আদালতের নির্দেশে সমাধান হয়।