মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান প্রথম ওয়ানডে, মাঠে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।
এই ম্যাচটি মাঠে বসে দেখতে টসের আগেই স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে তিনি বিসিবির প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, লক্ষ্য র্যাংকিংয়ে উন্নতি
প্রতিমন্ত্রী মিরপুর স্টেডিয়ামে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এদিকে প্রথম ওয়ানডেতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে টাইগারদের।





