রাজধানীতে আজ মেট্রোরেল চলাচল বন্ধ, পরদিন থেকে স্বাভাবিক চলাচল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ১০:১৯ পূর্বাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। ঈদের পরদিন থেকে আবারও নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: সকল গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, নির্দেশনা কার্যকর করল বিআরটিএ

এর আগে গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ঈদের ছুটি। পবিত্র শবে কদরের ছুটিসহ নির্বাহী আদেশে সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই দীর্ঘ ছুটি ভোগ করছেন।

ঈদের দিন রাজধানীতে যাত্রী চলাচল তুলনামূলক কম থাকায় প্রতিবছরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, যা জানালো পুলিশ