মেরী স্টোপস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেরী স্টোপস বাংলাদেশ ক্লিনিক ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি চাকরির এ সুযোগে নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানটি গত ১৫ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ

আরও পড়ুন: ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পদের নাম: ক্লিনিক ম্যানেজার

পদসংখ্যা : নির্ধারিত নয়

আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আভাস

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: মৌলভীবাজার

কর্মক্ষেত্র: ক্লিনিক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়

বেতন: ৩৫,০০০ টাকা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

বয়সসীমা: উল্লেখ নেই

আবেদন মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ১৫ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

ক্লিনিক ম্যানেজার পদে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এমপিএইচ বা এমবিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর ক্লিনিক বা হাসপাতালে কাজের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে মাসিক ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের মেরী স্টোপস বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অফিশিয়াল ওয়েবসাইট: https://mariestopes.org.bd