মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন

Babul khandakar
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৩ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ০৮ জুলাই ২০২৩
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন, ছবি: সংগৃহীত
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন, ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকার কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পাশের এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার পুলক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মহেশখালী ও পেকুয়া, চকরিয়া কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। পুলক সরকার বলেন, বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনা থেকে তিন কিলোমিটার দূরে ২০ মাইল এলাকা জুড়ে পরিত্যক্ত স্থানে শুকনো কাঠ, লোহা, প্যাকেটে আগুন লাগে। এই কারণে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কিছু কিছু এলাকায় লোডশেডিং হয়। বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা অফিসার আলফাজ হোসেন বলেন, কাঠের স্তূপের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জের মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২