শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

MIZANUR RAHMAN
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ১১:০৮ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতা মিয়া (৬৩) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরের দিকে শার্শা উপজেলার বড় নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লতা মিয়া পার্শ্ববর্তী গাতিপাড়া গ্রামের আবুল হোসেন ছেলে। তিনি দীর্ঘদিন শ্বশুর বাড়িতে বসবাস করতেন।  

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

এলাকাবাসী জানায়, বাড়ির বারান্দার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। বারান্দার টিন নিচু হওয়ায় দুপুরে নিজের চালিত ইঞ্জিন ভ্যানে চার্জ দেওয়ার সময় অসচেতনতা হওয়ায় ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।  

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ