ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ৮টি মোবাইল ফোনসহ দুই আসামি গ্রেফতার

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় চোরাইকৃত আটটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগস্ট মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বাঞ্ছারামপুর থানা পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মানিকপুর উত্তর পাড়া থেকে চোরাইকৃত ৮টি মোবাইল ফোনসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. কামাল (১৮), পিতা-আবু তাহের, মানিকপুর পশ্চিম পাড়া এবং মো. শফিক (৩৪), পিতা: মৃত আব্দুল কাদের, চরছয়ানী দক্ষিণ পাড়া, ইউপি আইয়ুবপুর; উভয়েই বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

আরও পড়ুন: নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল অস্ত্র ও গুলি

বাঞ্ছারামপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।