নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাগরিককে দুর্বল রেখে কোনো রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: পরিবর্তন ও ঐক্যের বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

ভাষণে তারেক রহমান বলেন, দেশের সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা বর্তমান প্রজন্মের দায়িত্ব। তিনি উল্লেখ করেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিকেন্দ্রীকরণ—কোনো কিছুই দীর্ঘমেয়াদে টেকসই হবে না।

তিনি আরও বলেন, একটি কার্যকর ও শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য নাগরিকদের ক্ষমতায়ন অপরিহার্য। জনগণের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত না করে কেবল কাঠামোগত উন্নয়ন রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে না।

আরও পড়ুন: শোকজের পরই ‘উইথড্র’ অফিসার, ভোটের মাঠে ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ ১১ দলীয় জোটের

ভাষণের বিস্তারিত বক্তব্য পরে প্রকাশ করা হবে।

বিস্তারিত আসছে...