সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশভ্যানের ধাক্কায় ৩ পুলিশ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ জন পুলিশ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক জানান, দুপুরের দিকে ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন।
সোনার বাংলার ট্রেনের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের





