সুন্দরবনে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার
সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে এসব মাংস উদ্ধার করা হয়।
এ সময় বনবিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১ টি নৌকা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার
কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে।
টর্চ লাইটের আলোয় দূর থেকে ২ জন শিকারীকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ





