ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ
ঘনকুয়াশায় ঢাকা-মাওয়া এক্সেপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫ টি গাড়ির সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে, সকালে শ্রীনগরের কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কার্ভাডভ্যানে ধাক্কা দিলে এ দূঘটনা সূত্রপাত হয়। এ সময় একই লেনে পেছনে আসা ২টি বাস পরপর পেছন থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় ২টি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ যানবাহন গুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াসার কারনে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধ্বাক্কা দিলে মোট ৫টি গাড়ির দূর্ঘটনায় কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গিয়েছে। ক্ষতিগ্রস্থ যানগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত ঘনকুয়াশার জন্য এদুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়





