চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

Any Akter
চাদপুর সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুর শহরের কোড়ালিয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়েছে।  রোববার (৯ মার্চ) ভোরে কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মহিন সর্দার (১৬) ও নিবা আক্তার। 

জানা গেছে, ভোরে রান্না করতে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, হোসেন সর্দার ও নিবা আক্তারকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ