সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত, ২৫ বাড়িতে লুট ও অগ্নিসংযোগ

Sanchoy Biswas
সন্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ২:২৩ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
২৫ বাড়িতে লুট ও অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত
২৫ বাড়িতে লুট ও অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টার সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। 

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজানের শেষ দিকে তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। 

অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এই নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও। আজ মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতায়র আশঙ্কায় রয়েছে গ্রামবাসী।

আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

স্থানীয়রা আরও জানায়, সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়ে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী, সরদার বাড়ি ও হাজী বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায়। ধানের জমি, ভিটা বাড়িসহ সড়কের উপর চলে এই সংঘর্ষ। বৃষ্টির মত ছোঁড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ২৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর লুটপাটসহ আগুন দেওয়া হয়। এ সময় ৩০ জন আহত হয়। সরাইল থানার উপ-পরিদর্শক এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক করা হয় চারজনকে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। এই ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।