ভারত সীমান্তে বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় সীমান্ত থেকে বাংলাদেশি ৮-১০টি গরু ধরে নিয়ে আটকে রাখার অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে। আজ রোববার (১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চরান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৮-১০ গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করেছে।
আরও পড়ুন: জাইমা রহমান চেলসি নারী দলের গোলকিপারের সুযোগ পেয়েছিলেন : ক্রীড়া প্রতিমন্ত্রী
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে। গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে।





