নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামি গ্রেফতার
হবিগঞ্জের নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদীপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামানের নেতৃত্বে এসআই মো. সুমন মিয়া, এএসআই সুমন্ত কুমার নাথসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জিয়াদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রেফতারকৃত আসামিরা হলেন—জিয়াদীপুর গ্রামের আনুর মিয়ার ছেলে আলফু মিয়া এবং আব্দুল অলীর ছেলে ইমন মিয়া।
তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১০ ধারায় দায়েরকৃত নারী ও শিশু মামলা নম্বর-৬৫/২০২৫ মামলায় সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গ্রেফতার হওয়ার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”





