বিলাসবহুল গাড়িতে বহন হচ্ছিল গাঁজা, বাধা দিলেন পুলিশ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তথ্যটি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

আটককৃত ইবাদুল ইসলাম (৪৮), গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। তার কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি বিলাসবহুল জিপ গাড়ি এবং ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সমাজ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রিজের নিকট (ঢাকা-সিলেট মহাসড়ক) অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: বাউফল থেকে ঢাকাগামী লঞ্চে অজ্ঞাত শিশু উদ্ধার

এই সময় সন্দেহজনক ঢাকামুখী কালো রংয়ের একটি বিলাসবহুল জিপ গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজাসহ ইবাদুল ইসলামকে আটক করা হয়। নিকটস্থ থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।