চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে নগদ টাকাসহ জামায়াতের সভাপতি আটক

Sadek Ali
সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
চুয়াডাঙ্গায় ভোট কেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতিকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটক ওই জামাত নেতার নাম শরীফ। তিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। 

জানা গেছে সকালে ভোট শুরু হবার পর শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বিএনপির সমর্থকদের হাতে জামায়াতের নারীসহ দুই সমর্থক আটক হয়। এসময় এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফের কাছে থাকা নগত ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগত টাকাসহ ওই জামায়াত নেতাকে আটক করেন।