মাদারীপুরবাসি তরুণ এমপি আনিসুর রহমান খোকনকে মন্ত্রী দেখতে চায়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:১১ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এবারের নির্বাচনের পর মন্ত্রিসভায় নতুন মুখ দেখা যেতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে। মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এখন সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তালিকায় নামটি ঘুরছে।

আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন খোকন। এর আগে, ২০১৮ সালে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে একই আসনে নির্বাচন করেছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দলীয় সূত্রে জানা গেছে, খোকন তালুকদার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহতথ্য ও গবেষণা সম্পাদক। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এ নেতা একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন তিনি। দীর্ঘ সময় তিনি গুমের শিকার ছিলেন এবং নানা নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়েও রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় দলকে সংগঠিত করতে ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন এবং মাদারীপুরের প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। বিএনপি ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে বড় শোডাউন প্রদর্শনের কারণে তার নাম তখনকার সরকারের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও উঠে এসেছিল।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদের মধ্যে খোকন অন্যতম। সম্ভাব্য মন্ত্রিপরিষদের প্রাথমিক আলোচনায় তার নাম উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে তিনি পূর্ণমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।