বরগুনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

Sadek Ali
মো. সুজন, বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি ) বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিড়ি সড়ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। 

আরও পড়ুন: সারাদেশে ২০ হাজার কিমি খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

পুলিশ জানায়, একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় দাপট প্রদর্শন ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি ভবনে আশ্রয় নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইব্রাহিম হোসেন "বস্তি কালু" (২৭) মোঃ রাজন (২০), মোঃ আলআমিন (১৯) ও মোঃ শাকিল (২৪)। তাদের সবার বাড়ি বরগুনা জেলায়।

আরও পড়ুন: নবীনগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ৪

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১নং আসামি স্বীকার করে যে তারা কিশোর গ্যাং গঠন করে বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করত। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক তৈরি করাই ছিল তাদের উদ্দেশ্য। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের সামনে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪(১) ধারা এবং অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯(৩) ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সচেতন মহল জানান, কিশোর গ্যাং এখনো থামানো না গেলে বরগুনায় আবারো নয়ন বন্ড তৈরি হবে। প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এই সকল গ্যাংদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। 

পুলিশ জানিয়েছে, জেলায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।