গোবিন্দগঞ্জে নিজ বাসায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হত্যা

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৬ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় নিজ বাসায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা (৪৫) কে হত্যা করা হয়েছে।

জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকা শামসুন্নাহার রুমা তালাকপ্রাপ্ত ছিলেন। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের উত্তর ফুলবাড়ী গ্রামের সোলাইমান মাষ্টারের মেয়ে এবং চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান ১৫ মামলার আসামী সোহেল গ্রপ্তার

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বর্তমানে গোবিন্দগঞ্জ পৌরসভায় কর্মরত মামুন নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে তিনি পৌরসভার চক গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।

শনিবার দুপুরের পর কে বা কারা তার বাড়ির ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে বিকেলে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি আঁচ করেন। ঘরের আসবাবপত্রগুলোও এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দেন।

আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে এই হত্যার কারণ জানা যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্তে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে থানা সূত্র জানায়।