গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঘোড়াশাল-পলাশ সার কারখানা
দেশের সর্ববৃহৎ সার উৎপাদিত কারখানা ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজারটি তীব্র গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানা যায়।
বুধবার (৪ মার্চ) বিকেল থেকে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহাব্যাবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।
আরও পড়ুন: গাজীপুরে পুলিশের গুলিতে আহত হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কারখানা সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজারটিতে সার উৎপাদন শতভাগ উৎপাদন চালু ছিল। কিন্তু বর্তমানে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এ কারখানাটি সার উৎপাদনে সম্পূর্ণভাবে গ্যাসের ওপর নির্ভরশীল।ফলে গ্যাস সংকটের কারণে সার উৎপাদন বন্ধ হওয়ার পর কারখানার গুদামে ৫ লাখ ২৫ মেট্রিক টন সার মজুত রয়েছে।
সার কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়। গ্যাস পেলে কারখানায় আবার পুরোপুরি উৎপাদনে যাওয়া যাবে। তবে কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবারের অর্ধেক যায় ঠিকাদার ও কর্মকর্তার পেটে
এ বিষয়ে জানতে পলাশের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে সেখানকার দায়িত্বরত ম্যানেজার আল আমিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া যায়নি।





