গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার: ৬ মাসের কারাদণ্ড

Sanchoy Biswas
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৫৪ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে কাটাবাড়ি বাগদা মাহমুদ বাগ উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাটাবাড়ী রিফুজী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

সোমবার (৯ মার্চ ২০২৬) গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— শহিদুল ইসলাম রানা (২৫), গ্রাম বাগদা বাজার; সামিউল (২২), গ্রাম কাটাবাড়ী; হাবিল মিয়া (৪৮), গ্রাম মালিকাবাদ; রিয়াদ (১৯), গ্রাম পুরাতন বাজার, উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর।

আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়ামিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।