ধামসোনা ইউপি নির্বাচনে আলোচনায় নতুন মুখ হাজী মো. ইসরাফিল হোসেন

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫১ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে হাজী মো. ইসরাফিল হোসেনের নাম। নির্বাচনের মাঠে তিনি একেবারেই নতুন মুখ হলেও স্থানীয়দের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ডিইপিজেড–ভাদাইল আঞ্চলিক সড়কে যানজট ও চাঁদাবাজির কারণে চরম ভোগান্তিতে পড়তে হতো পথচারী ও যানবাহন চালকদের। সম্প্রতি ওই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়ে যানজট নিরসন এবং চাঁদাবাজি বন্ধে ভূমিকা রাখেন হাজী মো. ইসরাফিল হোসেন। এতে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে ব্যাপক স্বস্তি ফিরে আসে এবং বিষয়টি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এলাকাবাসীর ভাষ্য, ইসরাফিল হোসেন একজন নিরহংকারী ও সবার জন্য উন্মুক্ত মানুষ। রাজনৈতিকভাবে তিনি কোনো বিভাজনের মধ্যে না থাকায় সব শ্রেণি–পেশার মানুষ সহজেই তার কাছে যেতে পারেন। এলাকার নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অনেক ক্ষেত্রে নিজ অর্থায়নেও সমাধানের উদ্যোগ নেন।

ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের অন্যতম সদস্য ইয়ার হোসেন বলেন, “ইসরাফিল ভাই দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। এবার আমরা চাই তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে। তার মতো ভালো মনের মানুষ নির্বাচিত হলে এলাকার মানুষ উপকৃত হবে।”

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দা পনির হোসেন বলেন, “বর্তমান সময়ে ইসরাফিল হোসেনের মতো নির্লোভ ও সৎ মানুষ খুবই বিরল। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী হাজী মো. ইসরাফিল হোসেন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসী যদি আমাকে যোগ্য মনে করেন এবং দায়িত্ব দেন, তাহলে ধামসোনা ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

স্থানীয়দের মতে, এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে হাজী মো. ইসরাফিল হোসেন ধামসোনা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি আলোচিত নাম হয়ে উঠেছেন।