সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুর জেলার সাতটি গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি জামাতে প্রায় ২০০ থেকে আড়াইশ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার আড়ালে থেকে নামাজ আদায় করেন, যা স্থানীয়ভাবে এক ভিন্নধর্মী চিত্র তৈরি করেছে।
যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে সেগুলো হলো—শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরেই এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা শুরু ও ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ মতের অনুসারীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও জানান, এই মতের অনুসারীরা স্থানীয়ভাবে চাঁদ দেখা না গেলেও সৌদি আরবের ঘোষণার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে থাকেন।





