পারিবারিক কলহে ঘরের ভিতর আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে যুবকের আত্মহত্যা

Any Akter
মহিউদ্দিন আহমেদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩০ পূর্বাহ্ন, ২৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ ) বিকেল আনুমানিক সাড়ে তিন টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ তুহিন মিয়া (৩০)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ইমামবাড়ী এলাকার বাসিন্দা মোঃ মমতাজ উদ্দিনের ছেলে ।

আরও পড়ুন: আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

সে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় জাহাঙ্গীর নামের এক ব্যক্তির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন মিয়া তার ভাড়া নেওয়া টিনসেড ঘরের ভেতরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসে। পরে থানা পুলিশ কে খবর দিলে ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ বলেন, মরদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই তিনি এ আত্মহত্যার পথ বেছে নেন। এবিষয়ে  প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে । ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

আরও পড়ুন: উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি