চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা

Sadek Ali
গর্বিতা রানী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন, ০৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি আজ বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে পুশ-ইন করে। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। 

আরও পড়ুন: বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বিএনপি, মানবিক উদ্যোগে প্রশংসায় এলাকাবাসী

সংবাদ পেয়ে বাঙ্গাবাড়ি বিওপির টহল দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।

উদ্ভূত পরিস্থিতিতে বিএসএফ সীমান্তে জনবল বৃদ্ধি করে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। বিজিবি আরও নিশ্চিত করেছে, উক্ত ২৮ জন ব্যক্তিকে পুশব্যাক (ফেরত পাঠানো) করার চেষ্টা করা হবে। বর্তমানে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: নিকলীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা