ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী হলেন ছাবের আলী
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা মো. ছাবের আলীকে ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জারি করা এ আদেশ অনুযায়ী, মো. ছাবের আলী ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আরও পড়ুন: আশ্বাসেই সীমাবদ্ধ উন্নয়ন: গলাচিপায় কাঁচা সড়কে বন্দি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
তবে তাঁর বিরুদ্ধে পূর্বে উত্থাপিত কিছু অভিযোগ এবং একটি মামলার বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান থাকলে তার নিষ্পত্তি আইন অনুযায়ী হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ময়মনসিংহে এলজিইডির চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা





