শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের এক সক্রিয় সদস্য ও হত্যাচেষ্টা মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে জেলার শ্রীনগর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শনিবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে শ্রীনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শ্রীনগর এলাকা থেকে পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য কৃষ্ণ চন্দ্র দাস (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে শ্রীনগরে বসবাস করছিলেন।
আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার
একই রাতে রাত ২টার দিকে শ্রীনগরের দেলভোগ এলাকায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি আরমান (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম দেলভোগ এলাকার বাসিন্দা।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন





