কাপাসিয়ায় নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

Sanchoy Biswas
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৩৩ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে আন্নি (১৭) নামে এক তরুণী শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত 'ফকির মজনু শাহ সেতু' থেকে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে রাশেল বেপারী নামে এক যুবক তাকে পানি থেকে উদ্ধার করেন।

জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে আন্নি নামের ওই তরুণী ব্যস্ততম সেতু থেকে হঠাৎ পানিতে ঝাঁপ দেন। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ডেফুলিয়া গ্রামের আনিসের মেয়ে।

আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ওই তরুণী পারিবারিক সমস্যায় ভুগছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।