ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান

Sadek Ali
মো. গোলাম কিবরিয়া, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৮ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদলে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন পেয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি এই রেঞ্জের অষ্টম ডিআইজি হিসাবে যোগদান করবেন।  

মঙ্গলবার  (২১ জুলাই) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।  

আরও পড়ুন: জুলাইয়ের চেতনা ধরে রাখতে ঐক্যের আহ্বান: এমপি মঞ্জুরুল করিম রনি

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এর আগে ২০২৫ সালের ২৬ মার্চ মো: আতাউল কিবরিয়া ময়মনসিংহ রেঞ্জের সপ্তম ডিআইজি হিসাবে যোগদান করেন। তিনি বিসিএস ১৭তম ব্যাচের কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ অক্টোবর গেজেট প্রকাশের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জ প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের চারটি প্রশাসনিক জেলা তথা ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলার সমন্বয়ে এই রেঞ্জ গঠিত।